নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বহুল আলোচিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আগামী অক্টোবরে। তারুণ্যনির্ভর দল নিয়ে এবারের বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা বাংলাদেশ দলের। তার আগে প্রস্তুতি ও চলছে বেশ বড়-সড়ো আকারে।
এবারের বিশ্বকাপ এশিয়ায় বলে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে পুরোপুরি যে থাকবে তা নিশ্চিত নয়। সংযুক্ত আরব আমিরাত বা ওমানে কিঞ্চিৎ পার্থক্য থাকবে উইকেটের দিক থেকেও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য মনে করেন, বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ভালোই হয়েছে। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ দুই সিরিজ জয়ের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রস্তুতির ষোলোকলা পূর্ণ করতে চান তিনি।
আকরাম বলেন,”বিশ্বকাপের আগে আমরা খুব ভালো একটা প্রস্তুতিতে আছি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে খেলা; জিম্বাবুয়েও সফর করলাম। বিশ্বকাপ ভেন্যুতে আগে যাব প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহর রহমতে প্রস্তুতি ভালোই হচ্ছে।’’
প্রথম রাউন্ডে সাকিব-রিয়াদদের সব খেলা ওমানে। সেখানে যাতে খেলোয়াড়রা সহজে মানিয়ে নিতে পারেন, এজন্য বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করবে দল। চেষ্টা চলছে কোনো দলের সাথে প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও।
আকরাম বলেন,’‘ওমানে ৬-৭ দিন আগে যাব, এটুকু নিশ্চিত। এজন্যই তো আগে যাচ্ছি। এখনও পরিকল্পনা চূড়ান্ত হয়নি। কোচ যেভাবে চায় সেভাবে আমরা করবো।
