অবশেষে রফিকের কাছে ক্ষমা চাইলো ইয়র্কশায়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্ণবাদী আচরণের কারণে ক্রিকেটকেই বিদায় জানিয়েছিলেন রফিক। তবে তার এই অভিযোগ জানানোর প্রায় এক বছর পর তার কাছে ক্ষমা চাইলো কাউন্টির ক্লাব ইয়র্কশায়ার। লম্বা সময় পার হয়ে যাওয়াই অবশ্য অসন্তোষ প্রকাশ করেছেন রফিক।

ইয়র্কশায়ারের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক আজিম রফিক গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ তথ্য নিশ্চিত করেন। তার দাবি ছিল, ইয়র্কশায়ারে তিনি বর্ণবাদের শিকার হয়েছিলেন। আর এ কারণে তিনি আত্মহত্যাও করতে চেয়েছিলেন। শেষপর্যন্ত ক্রিকেট খেলাই ছেড়ে দেন রফিক।

এক বছরের মাথায় ইয়র্কশায়ার রফিকের সাথে অযাচিত আচরণ হয়েছে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে ক্লাবটি জানায়,’‘ক্লাবের বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছিল যার অধিকাংশই দশ বছরেরও বেশি সময়ব্যাপী। অনেক অভিযোগই সমর্থনযোগ্য ছিল না এবং বিচারের জন্য পর্যাপ্ত প্রমাণ ছিল না। আজিমের আনা বেশ কয়েকটি অভিযোগ সমর্থন করা হয়েছিল এবং দুঃখজনকভাবে সে অযাচিত আচরণের শিকার হয়েছিল, যা স্পষ্টভাবে অগ্রহণযোগ্য। আমরা এর জন্য গভীর ক্ষমা প্রকাশ করতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »