টেস্টে দুইয়ে রুট, উন্নতি রাহুলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নটিংহ্যাম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পর লর্ডস টেস্টেও খেলেছেন অপরাজিত ১৮০ রানের দারুণ এক ঝকঝকে ইনিংস। এমন ইনিংস খেলার পরেও লর্ডসে তার দল হেরেছে। তবে ব্যক্তিগত পারফর‌ম্যান্সের কারণে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জো রুটের। স্মিথ ও ল্যাবুশেনকে টপকে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের এই অধিনায়ক।

র‌্যাঙ্কিংয়ের পাঁচে থেকে দুই ম্যাচে দুই সেঞ্চুরিতে এই উন্নতি রুটের। কেন উইলিয়ামসনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। এদিকে ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন উইলিয়ামসন।

লোকেশ রাহুল ট্রেন্ট ব্রিজে ৮৪ রানে আউট হওয়ার আক্ষেপ মিটিয়েছেন লর্ডস টেস্টে। দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে করেছিলেন ১২৯ রান। তাতে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »