বাংলাদেশের সাথে খেলতে মুখিয়ে পাপুয়া নিউগিনি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপের বাছাই পর্বে সুযোগ পাওয়াই যেন বড় স্বপ্নপূরণ হয়েছে পাপুয়া নিউগিনির কাছে। ‘বি’ গ্রুপে বিশ্বকাপের প্রথম রাউন্ডে দলটি খেলবে স্কটল্যান্ড, ওমান ও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের মত বড় দলের বিপক্ষে খেলার ব্যাপারে রোমাঞ্চিত পাপুয়া নিউগিনি।

বিশ্বকাপের সূচি প্রকাশের পর আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা জানান, বাংলাদেশের মত শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলে নিজ দলের সামর্থ্য দেখতে মুখিয়ে আছেন তিনি।

এই অধিনায়ক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,’‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ছেলে নেতৃত্ব দেওয়া সম্মানের, বিশেষ করে আমার জন্য। বিশ্বকাপে কোয়ালিফাই করার চেষ্টা থেকে শুরু করে অবশেষে বিশ্বকাপের একটি দল হওয়া- সবকিছু আমাদের কাছে স্বপ্নপূরণের মত। যারাই বিশ্বকাপে খেলছে তাদের সবার জন্য এটা উঁচু মঞ্চে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ। নিজেদের সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা মুখিয়ে আছি।’’

ওমান ও স্কটল্যান্ডের বিরুদ্ধে আগে খেললেও কখনও বাংলাদেশের মুখোমুখি হয়নি পাপুয়া নিউগিনি। বিশ্বকাপের প্রথম পর্বে সেই সুযোগ পাবে দলটি। অধিনায়ক জানান,’‘বিগত কয়েক বছরে আমরা ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছি। তবে আমরা যে দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি তা বাংলাদেশ, যারা আইসিসির পূর্ণ সদস্য দেশ। শীর্ষস্থানীয় একটি দলের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেওয়া দারুণ এবং এতে বোঝা যাবে আমাদের অবস্থান কোথায়। আমাদের দলে কোনো সুপারস্টার নেই। আমরা শৃঙ্খলিত একটি দল যারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »