করোনা আক্রান্ত পেরেরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লঙ্কান ওপেনার কুসল পেরেরা। একারণে তাকে দশদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শ্রীলঙ্কা দলের প্রধান চিকিৎসক ডাঃ দামিন্দা আতানায়েকে জানিয়েছেন, পেরেরার হৃদযন্ত্রের পরীক্ষায় ফলাফল বেশ ভালো এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার না খেলার কারণ দেখছেন না তিনি।

তিনি বলেন,”যখন কেউ করোনায় আক্রান্ত হয় তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয় এবং তাদের তাদের হৃদযন্ত্রের একটি পরীক্ষা করা হয়। এখানে তার রিপোর্ট ভালো এসেছে। তার দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলার কোনো কারণ দেখছি না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »