নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলে পারফর্ম করা খেলোয়াড় বাড়ায় বড় দলগুলোর মত টাইগাররাও এখন রোটেশন পলিসির দিকে যাচ্ছে। ভালো ভালো তরুণ খেলোয়াড় থাকায় আগামী দিনগুলোতে রোটেশন পলিসির মাধ্যমে টানা ক্রিকেটের সূচি সামলাতে পারবে দল, এমন অভিমত বিসিবি পরিচালক জালাল ইউনুসের।
গণমাধ্যমের সাথে আলাপকালে দলের ভেতরের বর্তমান প্রতিদ্বন্দ্বিতার প্রশংসা করেন জালাল ইউনুস।
তিনি বলেন,”স্কোয়াডে নতুনদের সাথে অনেক পুরনো খেলোয়াড় আগামী সিরিজে যুক্ত হবে। দলে এখন প্রতিযোগিতা আছে। মুশফিক-লিটনরা ফিরে আসলে শক্তিশালী ব্যাটিং লাইনআপ হবে। যারা গত সিরিজগুলো খেলেছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে।’’
জালাল মনে করেন, আগামী দিনের ক্রিকেটীয় সূচির টানা খেলার ধকল সামলাতে রোটেশন পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন,”সামনে খেলার সংখ্যা এত বেশি, একটা সময় হয়ত রোটেশন করে খেলাতে হতে পারে। কাউকে বিশ্রাম দেওয়া লাগতে পারে। একদম সেট একাদশ বা স্কোয়াড রাখবেন, প্রত্যেক সিরিজে খেলাতে পারবেন এটা বলা কঠিন। তাই হাতে খেলোয়াড় থাকা ভালো।’’
নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারিরা দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যাকআপ হতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন জালাল।
তিনি জানান,”যখন হাতে এমন খেলোয়াড় থাকে যারা জাতীয় দলে ঢুকবে, বা কিছু ম্যাচ খেলেছে, পাইপলাইনে থাকে, তারা পারফর্ম করলে খুবই আনন্দের বিষয়। ব্যাকআপ খেলোয়াড়রা ভালো খেললে সবাইকে স্বস্তি দেয়। ফ্রন্টলাইনের খেলোয়াড়রা ইঞ্জুরিতে পড়লে ব্যাকআপ খেলোয়াড়দের পাবেন। এটা আমাদের জন্য বড় সাপোর্ট। হুট করে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলতে না পারলে অন্তত ব্যাকআপ পাব।
