নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত আসরের ন্যায় এ বছরও বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। তবে নিজেদের ঝালাই করে নিতে বাংলাদেশ ওমানে ক্যাম্প করবে, যে কারণে দেশ ছাড়বে টুর্নামেন্ট শুরুর ৭ দিন আগে।
নিজেদের সেরা প্রস্তুতির লক্ষ্যে ওমানে এক সপ্তাহ আগেই পৌঁছাতে চায় বাংলাদেশ। সেখানে স্থানীয় কোনো দলের বিপক্ষে ম্যাচও খেলতে চায় টাইগাররা।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গতকাল মিরপুরে সংবাদ মাধ্যমকে বলেন,”আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হলো খেলোয়াড়দের একটু বিশ্রাম দেওয়া। শারীরিক ও মানসিকভাবে ওরা ক্লান্ত। যেহেতু কোয়ারেন্টাইনের ব্যাপার আছে, অন্তত ৭ দিন আগে আমরা ওমানে যাব।”
