নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের জয় নিয়ে সিরিজে প্রথম জয়ের মুখ দেখলো অজিরা। সিরিজে এখন বাংলাদেশ ৩-১ এ এগিয়ে।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামে টাইগাররা। ওপেনিং জুটিতেই ২৪ রান করে সৌম্য-নাইম। তবে আবারো ব্যর্থ সৌম্য! এই ম্যাচেও ফিরলেন মাত্র ৮ রানে! এরপর সাকিব-নাইমের ধীর গতির ইনিংস ২৪ রানের জুটি গড়লেও ব্যক্তিগত ১৫ রানে সাকিব ফেরেন হ্যাজেলউডের বলে। পরের ওভারেই পর পর দুই বলে দুই উইকেট শিকার করেন মিচেল সুইপসন।
এরপর নাইম, আফিফ, শামিমরাও ছিলেন আসা যাওয়ার মিছিলে। মাত্র ৮৩ রানেই ৭ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। নাইমের ২৮ রানের পর আফিফের ১৭ বলে ২১ রানে আশা দেখলেও সুইপসন-হ্যাজেলউডদের দাপুটে বোলিংয়ে বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। শেষদিকে মাহেদি হাসানের ১৫ বলে ২৩ রানে নির্ধারিত ২০ ওভারে ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
মিচেল সুইপসন ১৩ রানে তিন, হ্যাজেলউড ২৪ রানে দুই ও অ্যান্ড্রু টাই ১৮ রানে তিন উইকেট শিকার করেন। অজিদের সামনে লক্ষ্যমাত্রা ১০৫ রান!
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়েডকে তুলে নেন মাহেদি হাসান। এরপর সাকিবের এক ওভারে পাঁচ ছক্কা মারেন ড্যান ক্রিস্টিয়ান। ১৫ বলে ৩৯ রানের ইনিংসে সহজেই জয়ের পথে ছিলো অজিরা। এরপর মাত্র ১৮ রানের মধ্যেই পাঁচ উইকেট নেই অজিদের! মাঝের বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ম্যাচে আধিপত্য বিস্তার করে টাইগাররা। এরপর অ্যাশটন এগার ও টার্নারের ৩৯ রানের জুটিতেই সহজ জয়ের ভীত পায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় পায় অজিরা।
অজিদের পক্ষে ক্রিস্টিয়ান সর্বোচ্চ ৩৯ আর এগার করেন ২৭ রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১ মেইডেন সহ ৯ রানে নেন ২ উইকেট।
