নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে মূলত মাহমুদউল্লাহই পথ দেখিয়েছেন। শেষের দিকে বল হাতে ইতিহাস গড়েছেন নাথান এলিস। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসার। যা টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ঘটনা।
শেখ মাহেদী হাসানকে লেগ স্টাম্পের উপরে শর্ট বল করলেন নাথান এলিস। যদিও বলের গতি ছিল না। জোর দিয়ে স্কয়ার লেগ দিয়ে উড়ালেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু সীমানায় দাঁড়িয়ে থাকা অ্যাগারের হাতে বল জমে যায় অতি সহজে। সতীর্থর ক্যাচ নেওয়ার পর নাথান মিরপুরে উড়াউড়ি শুরু করলেন। তার পেছনে ম্যাথু ওয়েড, মার্শ, হেনরিকসরা।
মেহেদীর উইকেটের আগে ডানহাতি পেসারের শিকার মোস্তাফিজ ও মাহমুদউল্লাহ। পরপর তিন বলে তিন উইকেট। মানে হ্যাটট্রিক। সেটাও অভিষেকে। অস্ট্রেলিয়ার ৯৮তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে আজ নাথানের অভিষেক মিরপুরে। তারকা পেসার মিচেল স্টার্ককে বসিয়ে তাকে বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। প্রথম তিন ওভারে ২৯ রান দিয়েছিলেন নাথান
