নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বৃষ্টি বিঘ্নিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অভিষেকে হ্যাট্রিক করলেন নাথান এলিস।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় তিন রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। টানা তিন ম্যাচেই ব্যর্থ সৌম্য সরকার। তিন ম্যাচে ২২ বলে করেন মাত্র ৪ রান! বিপর্যয়ে পড়া দলকে উদ্ধার করেন সাকিব ও রিয়াদ। দুইজনের ৪৪ রানের জুটিতে বিপর্যয় সামাল দিলেও ১৭ বলে ২৬ রানে জাম্পার বলে বিদায় নেন সাকিব। এরপর আফিফের ব্যাটে আবারো জ্বলে উঠে টাইগাররা। তবে অজিদের দারুন ফিল্ডিংয়ে রান আউট হয়ে ফেরেন তিনিও। ১৩ বলে ১৯ রানে আফিফ ফিরলে রান দাঁড়ায় ৭৬ রানে ৪ উইকেট।
এরপর দ্রুত ফেরত যান শামিম পাটোয়ারীও! ৮১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে টাইগাররা। তবে একপ্রান্তে ধীর গতি ব্যাট করছিলেন রিয়াদ। নুরুল হাসান সম্ভাবনা দেখালেও ভুল বুঝাবুঝিতে তিনিও ফেরেন রান আউটের শিকার হয়ে। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের ৫৩ বলে ৫২ রানে ৮ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
অজিদের পক্ষে জস হ্যাজেলউড ৪ ওভারে ১৬ রানে নেন ২ ও ২৪ রানে জাম্পা নেন ২ টি উইকেট। এছাড়া অভিষেকে হ্যাট্রিক শিকার করেন নাথান এলিস। সিরিজে ঘুরে দাঁড়াতে অজিদের সামনে লক্ষ্যমাত্রা ১২৮ রান।
