আইপিএলে যেতে দুই ডোজ টিকা নিতে হবে সাকিব-মুস্তাফিজের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ১৯ সেপ্টেম্বর হতে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া আসর। করোনার কারণে চলতি বছরের শুরুর দিকে টুর্নামেন্টটি স্থগিত হয়ে যায়। অবশেষে সব সতর্কতা অবলম্বন করে আবারো আইপিএল আয়োজন করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

চলতি এবারের নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল খেলতে হলে সব ক্রিকেটারকে অন্তত দুই ডোজ টিকা নিতে হবে। সে হিসেবে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকেও টিকা নিয়ে দুবাইয়ের বিমানে ওঠতে হবে তাদের।

তবে এক ডোজ করে টিকা নিয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে টিকা নিয়েছিলেন মুস্তাফিজ। এদিকে যুক্তরাষ্ট্রে থাকাকালীন টিকা নেন সাকিব। দুই ডোজ টিকা নিলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে দলের অনুশীলনে যোগ দেয়ার অনুমতি পাবেন।

এ প্রসঙ্গে বিসিসিআই জানিয়েছে,’‘আমরা বলে দিয়েছি যারা করোনার উভয় ডোজ টিকা নিবে, তাদের আমিরাতে আসতে কোনো বাধা নেই। দলগুলোকে অনুশীলন শুরু করতে, এখানে এসে খুব সম্ভবত সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »