নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান সংগ্রহ করে সফরকারী অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে আগের দিনের চেয়ে ভালো শুরু করলেও দলীয় ১৩ রানেই আগের ম্যাচের মতো কাটা পড়েন অ্যালেক্স ক্যারি। ব্যক্তিগত ১১ রানে ফিরেন তিনি। এরপর মিচেল মার্শের সাথে ১৮ রানের জুটিতে কিছুটা ভীত গড়ার চেষ্টা করলেও মুস্তাফিজের ম্যাজিকেল কাটারে বোল্ড হয়ে ফিরেন জস ফিলিপেও। ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে উদ্ধার করেন মিচেল মার্শ ও ময়েসেস হেনরিকুয়েস।
৫৭ রানের জুটি অজিদের বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও সাকিবের বলে ব্যক্তিগত ২৫ বলে ৩০ রানে হেনরিকুয়েস বোল্ড হয়ে ফিরলে শুরু হয় অজিদের ব্যাটিং বিপর্যয়। এরপর শরিফুলের বলে মিচেল মার্শ ৪৫ রানে ফিরলে চাপে পড়ে অজিরা। ৯৯ রানে ৪ উইকেট থেকে পরের ওভারেই পর পর দুই বলে দুই উইকেট তুলে নেন মুস্তাফিজ। ১৯ তম ওভারে টার্নারকে তুলে নিয়ে। শেষ ১৮ রানে ৫ উইকেট পড়ে অজিদের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান সংগ্রহ করে অজিরা।
অস্ট্রেলিয়ার পক্ষে মার্শ সর্বোচ্চ ৪৫ এবং হেনরিকুয়েস করেন ৩০ রান। বাংলাদেশের পক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ
