নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই স্পিনারদের কবলে পড়ে উইকেটে তিতু হতে পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। তাই মিচেল মার্শ নিজ দলের দুই স্পিনার অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন এগারের পরামর্শক্রমে বাংলাদেশি স্পিনারদের সামলাতে চান।
নাসুম মাহেদীর স্পিন আক্রমণে ২.১ ওভারে ১১ রানে ৩টি উইকেট হারায় অজিরা। তাদের পক্ষে ব্যাট হাতে একাই লড়াই করেন মার্শ। তবে তার ৪৫ বলে ৪৫ রান করে দলকে জেতানোর জন্য পর্যাপ্ত ছিল না। স্পিনারদের দেখেশুনেই খেলেন মার্শ। তবুও শেষ পর্যন্ত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে ফর্মের তুঙ্গে আছেন মার্শ। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার ব্যাটে ঝলক ছুটছে। এই ফর্ম ধরে রাখতে তার এখন বাংলাদেশি স্পিনারদের সামলানো প্রয়োজন। আর এইজন্য তিনি দারস্থ হচ্ছেন সতীর্থ দুই স্পিনার জাম্পা ও এগারের।
প্রথম ম্যাচ শেষে মার্শ বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেললে অনেক গতির বল মোকাবেলা করতে হয়, বিশেষ করতে পার্থে। ওখানে আপনি স্পিনকে দমন করে রেখে খেলতে পারবেন। কিন্তু এখানে (বাংলাদেশে) আমি নিজেকে এমনভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি যেন স্পিনের বিপক্ষে আরও বাউন্ডারি সংগ্রহ করতে পারি। আমার মনে হয়েছে ভালোই পেরেছি এবং এটি ধরে আরও ভালো করার আশা করছি।’
তিনি আরও বলেন, ‘আমার আগে জাম্পা ও এগারের সাথে কথা বলা উচিত ছিল। তাদের থেকে পরামর্শ নেওয়া দরকার এবং তারপর দেখতে হবে আমার আরও কোথায় কোথায় ভালো করতে হবে। এখন আমি অবশ্যই তাদের কাছ থেকে আমি শিখব। বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে দুইজন তারা তাই তাদের কাছ থেকে না শেখাটা হবে বোকামি
উল্লেখ্য যে, গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছে ২৩ রানে। বাংলাদেশি স্পিনার নাসুম ৪টি, সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান ১টি করে উইকেট পান। দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম উইকেট পান ২টি করে।
