প্রথম টি-টোয়েন্তিতে অজিদের লক্ষ্যমাত্রা ১৩২

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৩২ রানের টার্গেটে ব্যাট করবে সফরকারীরা।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই অজিদের পেস আর বাউন্সের সামনে নাজেহাল টাইগার ওপেনাররা। সৌম্য সরকারকে বোল্ড করে প্রথম উইকেট শিকার করেন হ্যাজেলউড। সাকিব-সৌম্য প্রতিরোধ গড়লেও রান তুলতে হিমসিম খাচ্ছিলো টাইগাররা। স্লো উইকেটে ব্যাটে বাউন্ডারির দেখাই পাচ্ছিলেন না ব্যাটসম্যানরা। মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন নাইম-রিয়াদরা। নাইম ২৯ বলে ৩০ রান করে ফিরলে জুটি বাধেন সাকিহ-মাহমুদউল্লাহ। ৩৬ রানের জুটির পথে রিয়াদ ফেরেন ব্যক্তিগত ২০ রানে।

দলীয় ১৬ তম ওভারে প্রথমবার রান রেট ৬ এর কোটায় পৌঁছে বাংলাদেশের। একপ্রান্তে সাকিব ধীরে ধীরে ইনিংস গড়ার চেষ্টা করলেও দলীয় ১০৪ রানে ৩৩ বলে ৩৬ রানে ফেরেন সাকিব আল হাসান। স্টার্কের বলে বোল্ড হয়ে শামিম হাসানও ফেরেন দ্রুতই। শেষদিকে আফিফের ১৭ বলে ২৩ রানে নির্ধারিত ২০ ওভারে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ দল।

বাংলাদেশের পক্ষে সাকিব সর্বোচ্চ ৩৬ এবং অস্ট্রেলিয়ার পক্ষে জস হ্যাজেলউড ২৪ রানে ৩ ও মিচেল স্টার্ক ৩৩ রানে শিকার করেন ২ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »