আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবেনা অস্ট্রেলিয়ার কোন টিভিতে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। এ সিরিজ কে ক্ষেন্দ্র করে ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একগাদা শর্ত ছুঁড়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যা বাংলাদেশ ক্রিকেটে নতুন। তবে, আরও একটি বিষয় হচ্ছে, এই সিরিজ দেখা যাবে না অস্ট্রেলিয়ার কোন টিভি চ্যানেলে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ সম্প্রচার করবে না অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেল। মিডিয়ায় এই সিরিজ সম্প্রচারের বিষয়ে তাদের কোন আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি। সাধারণত কোনো সিরিজ সম্প্রচারের আগ্রহ প্রকাশের পেছনে থাকে আর্থিক লাভের হিসেব-নিকেশ। অস্ট্রেলিয়ান মিডিয়ার কাছে হয়ত এই সফর লাভজনক মনে না হওয়ায় তারা সম্প্রচার করতে আগ্রহ প্রকাশ করেনি।

অপরদিকে, এই সিরিজের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যায় করছে বিসিবি। পাঁচ তারকা হোটেল সম্পূর্ণ খালি করে পুরোটাই ভাড়া নেওয়া সেই সাথে কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরিসহ নানান নিয়মে বাংলাদেশকে বেধে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দল অনুশীলনের সময় মাঠেও অন্য কাউকে ঢুকতে পারবেনা, এমন কঠিন শর্তও রয়েছে।

এমনকি বাংলাদেশি ক্রিকেটারদের ওপরেও তারা একাধিক নিয়ম চাপিয়ে দিয়েছে। সিরিজ শুরুর ১০ দিন আগে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে না পারায় তো বাংলাদেশের মুশফিকুর রহিমকে তারা স্কোয়াডেই অংশ নিতে দেয়নি। আবার মাঠে বাংলাদেশ দলকেও পানীয় ব্যতীত কোনো খাবার খেতে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার আগে এই করোনাকালে বাংলাদেশ সফর করে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। যদিও, দুই দলের কোনোটিরই এত কড়াকড়ি নিয়ম ছিল না। কিন্তু তারা সফলভাবেই সিরিজ সম্পন্ন করে দেশে ফিরেছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের ওপর এত নিয়মের বেড়াজাল চাপিয়ে দেওয়ার পরে তাদের নিজেদের দেশেই কোনো মিডিয়াতে থাকছে না এই সিরিজ দেখার ব্যবস্থা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »