জালিয়াতির কারণে গ্রেফতার হংকং অধিনায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে হংকং পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন হংকং জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আইজাজ খান। পুলিশের সুত্র বলছে, আইজাজ খানের বিরুদ্ধে তিন মিলিয়ন হংকং ডলার জালিয়াতির অভিযোগ উঠেছে।

জানা গেছে তিনি শারীরিকভাবে অক্ষম দাবি করে বীমা কোম্পানির থেকে এই বিপুল পরিমান টাকা দাবি করেছিলেন। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিশদ বর্ণনা করতে গিয়ে পুলিশ জানায়, আইজাজ প্রতারণার আশ্রয় নিয়েছে। তিনি খেলতে গিয়ে আহত হয়েছেন, এবং বর্তমান তিনি খেলতে শারীরিক ভাবে অক্ষম দাবি করে বীমা কোম্পানির কাছে এই অর্থ দাবি করেন। যদিওজানা গেছে চোটের কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে গোপনে ১০ বা ততোধিক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

২০১৯ সাল থেকে হংকং জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন। এপর্যন্ত তিনি সবমিলে ৫৮ টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৬২ টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »