সিরিজের শেষ ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্বাগতিক জিম্বাবুয় ও বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার (২০ জুলাই) মুখোমুখি হবে দু-দল। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ঃ৩০ মিনিটে। এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রেয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরিবর্তি একাদশ নিয়ে টাইগাররা মাঠে নামলেও শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে।

অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে ডাক পেতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এর আগে দেশের হয়ে দুটি ওয়ানডে খেলা সোহান সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ২০১৮ সালের জুলাইয়ে।

পরিবর্তন আসতে পারে বোলিং সেক্টরেও। চোটের কারণে গত দুই ম্যাচে না খেলা মুস্তাফিজুর রহমান ফিট হয়ে ওঠায় এই ম্যাচের একাদশে থাকার আশংকা রয়েছে। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে থাকা লাগতে পারে তরুণ পেসার শরিফুল ইসলামকে।

এই ম্যাচে জিম্বাবুয়ের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেওয়া দলটি অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে শেষ ম্যাচে।

একনজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »