দেশে ফিরছেন তামিম, খেলবেন না অস্ট্রেলিয়া সিরিজেও

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পায়ের চোট আর টানতে পারছেন না তামিম ইকবাল। চোটের তীব্রতা বেড়ে যাওয়াই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল।

ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ হওয়াই তামিম চেয়েছিলেন যেকোনো মূল্যে এই সিরিজে দলকে নেতৃত্ব দিতে। ফলে কোমও মতে আজকের শেষ ম্যাচটি খেলেই ঢাকার বিমান ধরবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তো বটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেশ সেরা ওপেনার কে দেখা যাবে না। ৮ থেকে ১০ সপ্তাহের জন্য ছিটকে গেলেন তামিম।

তবে টি-টোয়েন্টি সিরিজ শেষেই একবারে দলের সঙ্গে দেশে ফিরবেন টি-টোয়েন্টি সিরিজে না থাকা মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।

মূলত বাংলাদেশের খেলোয়াড়দের যে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া, সে কারণেই এই তিনজনকে দলের সাথে ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিমকে পাওয়া নিয়েও রয়েছে বেশ খানিকটা জটিলতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হলে তাকেও থাকতে হবে ১০ দিনে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে।

অস্ট্রেলিয়া সিরিজের আগে হাতে সময় আছে ১৩ দিনের মতো। অস্ট্রেলিয়া সিরিজে অংশ নিতে হলে তাকে চলতি মাসের ২২ তারিখের ভেতরে কোয়ারেন্টাইনে ঢুকতে হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »