টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচির চেয়ে একদিন আগেই শুরু হবে এ সিরিজটি, আর শেষ হবে দুই দিন আগেই।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিলো ২৩ জুলাই। তবে এখন টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২২ জুলাই। দ্বিতীয় ম্যাচটি হবে ২৩ জুলাই এবং মাঝে একদিন করে বিরতি দিয়ে সিরিজের শেষ ম্যাচটি হবে ২৫ জুলাই। (বিসিবি) ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই এগিয়ে আনা হয়েছে সিরিজের সূচি।

একনজরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি :

১ম ম্যাচ- ২২ জুলাই- বিকাল ৪টা ৩০ মিনিট
২য় ম্যাচ- ২৩ জুলাই- বিকাল ৪টা ৩০ মিনিট
৩য় ম্যাচ- ২৫ জুলাই- বিকাল ৪টা ৩০ মিনিট

টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »