ব্যাটিং ইউনিট নিয়ে খুশি নন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। পরবর্তীতে সাকিব আল হাসানের অপরাজিত ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গতকালের এ ম্যাচে শেষদিকে সাকিবকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁদের দুজনের জুটি থেকেই আসে জয়সূচক ৬৯ রান। যে কারণে ম্যাচ শেষে তাঁদের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক তামিম ইকবাল। তবে দলের ব্যাটিং ইউনিট নিয়ে মোটেও খুশি হতে পারেননি এই ওপেনার।

সিরিজের দ্বিতীয় ম্যাচে সফট ডিসমিসাল বেশি হয়েছে বলে জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে তামিম বলেন,”আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা ছিল। তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আরও ভালো করতে পারতাম। আমার মনে হয়, সফট ডিসমিসাল আজকে একটু বেশিই হয়েছে। পরে সাকিব ও সাইফ উদ্দিন যেভাবে ব্যাট করেছে, তা দেখাটা দারুণ ছিল।’’

জিম্বাবুয়েকে ২৪০ রানে আটকে দিয়ে বোলাররা তাঁদের কাজটা দারুণভাবে করেছেন বলে জানান বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন,”বোলারদের কল্যাণে ওদেরকে ২৪০ রানে আটকে রাখা ভালো ছিল।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »