ভারতের তারুণ্যের কাছে ডুবে গেল শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দল নির্বাচন থেকে শুরু করে লঙ্কান বোর্ডের মাঝে অন্তর্দ্বন্দ্ব। সবকিছুর প্রতিচ্ছবিই যেন ফুটে উঠলো ভারতের বিরুদ্ধে। কলম্বোয় শ্রীলঙ্কার ৯ উইকেটে করা ২৬২ রান তাড়া করতে নেমে ভারত ৩৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৮০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে শেখর ধাওয়ানের ভারত।

২৫০ বা তারও বেশি রান তাড়া করতে নেমে ৮০ বলের ব্যবধানে জয় এখনও পর্যন্ত ভারতের যুগ্ম বৃহত্তম ওয়ান ডে জয়। ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি হোবার্টে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ৩২০ রান তাড়া করতে নেমে মাত্র ৮০ বলের ব্যবধানে জয় তুলে নিয়েছিল ভারত।

টসে জিতে আভিস্কা ফার্নান্দো এবং মানুকা ভানুকার ব্যাটে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ফার্নান্দো করেন ৩৫। ভানুকার উইলো থেকে আসে ২৭ রান। ৩ নাম্বারে নামা রাজাপাকসের ব্যাট থেকে আসে ২৪ রান। তবে দ্রুত ফিরেযান ধনঞ্জয়া ডি সিলভা (১৪)।

আসালাঙ্কা, সানাকা, চামিরা করুনারত্নের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩৮, ৩৯ এবং ৪৩ রান। রান পেয়েছেন সবাই, স্ট্রাইক রেটে পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৬২ করে ভারত। দুটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, চাহাল এবং কুলদ্বিপ যাদব।

জাবাবে অধিনায়ক ধাওয়ানের ব্যাট থেকে আসে ৮৬ রান। ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে প্রথম ইনিংসেই হাফ-সেঞ্চুরি করা ষষ্ঠ ভারতীয় হলেন শিখর ধাওয়ান। একমাত্র সচিন ক্যাপ্টেন হিসেবে প্রথম ওয়ান ডে ম্যাচেই সেঞ্চুরি (১১০) করেছিলেন। শিখর ধাওয়ানের অপরাজিত ৮৬ রান তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়।

পৃথ্বী শ’র ৪৩, অভিষিক্ত ইশান কিশানের ৫৯, মনিশ পান্ডের ২৬ এবং অভিষিক্ত সূর্য কুমারের অপরাজিত ৩১ রানে জয় পায় ভারত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »