নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ইনিংসে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। মাধভেরের ফিফটির পরেও সাকিব-শরিফুলদের বোলিং নৈপুণ্যে বড় সংগ্রহ পায়নি স্বাগতিকরা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তাসকিনের আঘাতে উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ৩৩ রানে মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন মারুমা। ৩৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে জিম্বাবুয়ে। ৩য় উইকেটে টেইলরের ব্যাটে দ্রুত রান আসলে চাপ সামাল দেয় স্বাগতিকরা। এরপর সাকিবের আর্ম বলে বোল্ড হয়ে ফেরেন চাকবভাও! ৫৭ বলে ৪৬ রানে টেইলরের দুর্দান্ত ইনিংস শেষ হয়ে সাকিবের বলে। ১১১ রানেই ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে জিম্বাবুয়ে। পঞ্চম উইকেটে মাদ্ভেরের সাথে ৩৪ রানের জুটির পথে আবারো সাকিবের শিকার হন ডিওন মায়ার্স।
১৪৪ রানে ৫ উইকেট পড়ার পর মাদ্ভেরের ব্যাটিং নৈপুণ্যে শক্তিশালী পু্ঁজি পায় জিম্বাবুয়ে। মাদ্ভেরের ফিফটি আর সিকান্দ্বার রাজার ব্যাটিং দৈনতায় ২০০ রানের কোটা পেরো জিম্বাবুয়ে। তবে শেষ দিকে মাদ্ভেরে ৫৬ রানে ফিরলে শরিফুলের আঘাতে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
জিম্বাবুয়ের পক্ষে মাধভেরে সর্বোচ্চ ৫৬, ব্রেন্ডন টেইলর ৪৬, ডিওম মায়ার্স ৩৪ ও সিকান্দার রাজা ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে শরিফুল ১০ ওভারে ৪৬ রানে নেন ক্যারিয়ার সেরা ৪ উইকেট। ১০ ওভারে ৪২ রানে ২ উইকেট শিকার করেন সাকিব। ২৪১ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে টাইগাররা।
