নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী সংগ্রহ টাইগারদের
হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লিটন দাশের দাপুটে সেঞ্চুরিতে খাদের কিনারা থেকে অনবদ্য স্কোর দাঁড় করায় টাইগাররা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই আউট হন তামিম। সেই সাথে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড গড়েন তিনি। এরপর সাকিব আল হাসান ১৯ রান করলেও সেট হতে পারেননি উইকেটে! সাকিব-মিথুনরা উইকেটে বেশি সময় টিকতে না পারায় ৫৭ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। ব্রেসিং মুজারাবানির দাপুটে বোলিংয়ে বিপাকে পড়ে সফরকারীরা। এরপর মোসাদ্দেক হোসেন দ্রুত বিদায় নিলে ৪ উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
সেখান থেকে রিয়াদ ও লিটন দাশের ৯৩ রানের জুটি দলকে বিপদ থেকে উদ্ধার করে। রিয়াদ ৩৩ রানে ফিরলেও লিটন তুলে নেন ফিফটি। এরপর আফিফের সাথে জুটি গড়ার পথে লিটন দাশ ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন। ১০২ রানে লিটন ফিরলে আফিফ আর মিরাজের ব্যাটে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। শেষদিকে আফিফ ৪৫ আর মিরাজ ২৬ রানে ফিরলেও শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে লিটন দাশ সর্বোচ্চ ১০২ ও আফিফ হোসেন ৪৫ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে লুক জঙ্গে ৫১ রানে ৩ ও মুজারাবানি ৪৭ রানে ২ ও এনগারাভা ৬১ রানে ২ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। টেলর আউট হওয়ার পর যাওয়া আসার মিছিল শুরু হয়। এরপর এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন চাকাবা। তবে ৫৪ রানে সাকিবের শিকার হয়ে ফিরে যান তিনি। এরপর দ্রতুই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৫৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
