ইংল্যান্ডে করোনায় আক্রান্ত ভারতীয় এক ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভয়ই সত্যি হলো। বর্তমানে  ইংল্যান্ড সফরে অবস্থান করছে   ভারতীয় দল। আর সেখানেই ভারতীয় এক ক্রিকেটার করনায় আক্রান্ত হয়েছেন। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে জানা গিয়েছে ঋষভ পান্ত আক্রান্ত হয়েছেন করোনায়।

সম্প্রতি ইংল্যান্ডে করোনার প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। এমনকি দেশটির ঘরোয়া ক্রিকেটেও কয়েকজন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। এসব দেখেই সতর্ক থাকার পরামর্শ দিয়ে সফররত দলকে একটি মেইল করেছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিসিসিআইয়ের এক শীর্ষস্থানীয় কর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,”হ্যাঁ ভারতীয় দলের একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে তার মধ্যে কোনো উপসর্গ নেই। আপাতত নির্ধারিত জায়গায় কোয়ারেন্টাইন করছে। বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহাম যাবে না সে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »