সুপার ক্লাসিকোতে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার ১৫তম কোপা শিরোপা জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান আর্জেন্টিনা ও লিওনেল মেসির। কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ঘরের মাঠে ১-০ ব্যবধানে পরাজিত করে কোপা ইতিহাসে নিজেদের ১৫তম শিরোপা জিতলো আলবিসেলেস্তারা।

ব্রাজিলের মারকানায় আজ ভোরে কোপার ফাইনাল অনুষ্ঠিত হয়।প্রথমার্ধে ডি মারিয়ার অসাধারণ গোলে এগিয়ে যায় আর্জেন্টাইনরা। পুরো ম্যাচ জুড়ে আর কোন দল গোলের দেখা না পেলে ঘরের মাঠে স্বাগতিকদের ১-০ গোলের তিক্ত হারের স্বাদ দিয়ে শিরোপা নিজেদের করে নেয় মেসি বাহিনী।

এই শিরোপার মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির। ক্লাব ফুটবলে রাজত্ব করা এই ফুটবল জাদুকর জাতীয় দলের হয়ে কোন শিরোপা না জেতার আক্ষেপে পুড়ছেন বহু বছর ধরে।অবশেষে ব্রাজিলের মাটিতে এসে সেই অপূর্ণতা গুছলো
আর্জেন্টাইন এই মহা তারকার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »