নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩৭ রানের লিড নিয়েছে টাইগাররা। মিরাজের ফাইফরে জিম্বাবুয়ের করা ২৭৬ রানের জবাবে দিনশেষে বিনা উইকেটে ৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
৩য় দিনের শুরুটা ভালো হলেও সেটি ধরে রাখতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। মিরাজ-সাকিবের ঘূর্ণিতে একে একে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ২৩২ রানে ২ উইকেট থেকে ২৭৬ রানে মাত্র ৪৪ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের লক্ষে টেইলরের ৮১ এর পর কাইতানো করেন ৮৭ রান। জিম্বাবুয়েকে ২৭৬ রানে গুড়িয়ে দিয়ে বাংলাদেশ লিড পায় ১৯২ রানের। শেষ দিকে চাকবভা ৩১ রানে অপরাজিত থাকেন
বাংলাদেশের পক্ষে মিরাজ ৫টি, সাকিব ৪টি এবং তাসকিন ১টি উইকেট শিকার করেছেন। বাংলাদেশ পেয়েছে ১৯২ রানের লিড।
এরপর ১৯২ রানে এগিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাইফ-সাদমানের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে দিনশেষ করেছে সফরকারীরা। এর আগে মাহমুদুল্লাহর দেড়শো আর লিটন, মুমিনুল, তাসকিনদের ফিফটিতে ৪৭৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ ৪৬৮/১০ (১ম ইনিংস- ১২৬ ওভার)
রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০, সাদমান ২৩, মুশফিক ১১, সাকিব ৩, শান্ত ২, সাইফ ০;
মুজারাবানি ৪/৯৪, তিরিপানো ২/৫৮।
জিম্বাবুয়ে ২৭৬/১০ (১১১.৫ ওভার)
কাইটানো ৮৭, টেইলর ৮১, শুম্বা ৪১, চাকাবভা ৩১*, মেয়ার্স ২৭;
মিরাজ ৫/৮২, সাকিব ৪/৮২।
বাংলাদেশ ৪৫/০ (২য় ইনিংস)
সাইফ ২২*, সাদমান ২০*
বাংলাদেশের লিড ২৩৭ রান।
