রাতারাতি ত আর উন্নতি সম্ভব নয়- পোলার্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ক্যারিবিয়ানদের। প্রোটিয়াদের বিপক্ষে এমন হারের পেছনে সবচেয়ে বড় কারণ ডট বল।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পোলার্ড জানিয়েছেন, এই সিরিজে এর থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন তারা।

এ প্রসঙ্গে পোলার্ড বলেছেন,”হ্যা, আমাদের ডট বলের শতকরা অনেক বেশি ছিল এই সিরিজে (দক্ষিণ আফ্রিকা) এবং এটা মেনে নিতেই হবে। এটা নিয়ে আগেও কথা বলেছি এবং আবারও বলছি আমরা চেষ্টা করবো এর থেকে বেরিয়ে আসার। আমাদের অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে এবং কোচরা রয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা করবো দল হিসেবে কোথায় আমাদের উন্নতির প্রয়োজন।”

যতটুকুই সময় পাওয়া যাবে নিজেদের উন্নতির জায়গা নিয়ে কাজ করবেন তারা। পোলার্ড মনে করেন রাতারাতি উন্নতি সম্ভব নয়। তবুও নিজেদের ভুল ত্রুটি নিয়ে কাজ করে যেতে হবে।

পোলার্ডের ভাষ্য,”যখন আপনি সিরিজ খেলবেন এবং পরপর দুটি খেলা থাকবে। একদিন আপনাকে বিশ্রাম নিতে হবে। এরপর একটি ম্যাচ খেলতে হবে এবং এটাকে শরীরের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা নির্ভর করছে আপনি কতক্ষণ কাজ করতে পারবেন জিনিসটাকে সঠিক পথে আনতে। এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা এই জিনিসগুলোর চিত্র দেখাতে পারি ছেলেদের। এরপর এটা নিয়ে যতটা সম্ভব কাজ করার সুযোগ খুঁজবো আমরা। আমরা রাতারাতি উন্নতি করতে পারবো না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »