শ্রীলঙ্কায় করোনার হানা, আইসোলেশনে পুরো দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ড দলে করোনার পর এবার শ্রীলঙ্কা দলেও করোনা শনাক্ত হয়েছে। সীমিত ওভারের সিরিজ শেষ করে সদ্যই ইংল্যান্ড থেকে ফিরেছে দলটি।

দেশে ফেরার পর রুটিনমাফিক করোনা পরীক্ষা করা হয় তাদের। তাতে ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ফ্লাওয়ারের ফল পজিটিভ আসার পর গোটা দলকে আইসোলেশনে রাখা হয়েছে, আরোপ করা হয়েছে কঠোর নিয়ম। শ্রীলঙ্কার দলটির কেউই হোটেলে নিজেদের কক্ষ থেকে বের হতে পারবেন না। কোচিং স্টাফের সদস্যদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »