নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ শুরুর মাত্র ২ দিন আগে করোনার ভয়াবহ থাবা পড়েছে ইংলিশ স্কোয়াডে। ইংলিশদের ওয়ানডে দলের মোট ৭ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।
আক্রান্তদের মধ্যে খেলোয়াড় ৩ জন এবং টিম ম্যানেজমেন্টের সদস্য বাকি ৪ জন। দলের এই খারাপ সময় থাকা সত্ত্বেও ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১০ ও ১৩ জুলাই সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
