নারী ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক মিতালি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এতোদিন নারী ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী ছহিলেন ইংলিশ তারকা ক্রিকেটার শার্লট এডওয়ার্ড। আর সেই এডওয়ার্ডের করা ১০ হাজার ২৭৩ রানের বিশাল সংগ্রহ টপকে নতুন রেকর্ড গড়েছেন সাবেক ভারতীয় নারী অধিনায়ক মিতালি রাজ। ইংল্যান্ডের বিপক্ষে ৩য় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময়ে এই রেকর্ড গড়েন তিনি।

এই ম্যাচের আগে শার্লট এডওয়ার্ডের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে ছিলেন মিতালি। চার মেরে এডওয়ার্ডের রেকর্ড গুড়িয়ে নিজের নাম তোলেন এই ব্যাটার। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত শার্লট এডওয়ার্ড ৩০৯ আন্তর্জাতিক ম্যাচে মোট ১৩ সেঞ্চুরিতে ১০ হাজার ২৭৩ রান সংগ্রহ করেন।

অপরদিকে ১৯৯৯ সাল থেকে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে ৩১৭ আন্তর্জাতিক ম্যাচ খেলা মিতালি আট সেঞ্চুরিতে শার্লটের এই রেকর্ড টপকে জায়গা করে নিয়েছেন শীর্ষে। ৩৮ বছর বয়সে এসেও এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এই নারী কিংবদন্তি ক্রিকেটার।

এর আগে শনিবার (৩ জুলাই) ওয়ারেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ভারত নারী দল। হোয়াইটওয়াশ চোখ রাঙ্গাচ্ছিলো ভারতের সামনে। এমন কঠিন মূহুর্তে দলের পক্ষে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাবেক এই অধিনায়ক। আট চারে অসাধারণ এক ইনিংস সাজান মিতালি। তার দুর্দান্ত ব্যাটিংয়েই চার উইকেটের জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় ভার‍ত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »