পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে শ্রীলঙ্কার সিরিজের স্কোয়াড থেকে কোন পরিবর্তন আনেনি ইসিবি।

এছাড়া প্রথমবারের মতো ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পেলেও এখন পর্যন্ত অভিষেক হয়নি জর্জ গার্টনের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছিলেন গার্টন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও রয়েছেন তিনি।

ইংল্যান্ড ওয়ানডে দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডওসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »