পোলার্ডের ব্যাটে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চতুর্থ টি টোয়েন্টি তে সাউথ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টানা দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পরেছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ২-২ সমতায় ফিরলো স্বাগতিকরা।

গ্রানাডায় টানা তিন ম্যাচে টস জয়ের পর চতুর্থ ম্যাচে টস হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টস হার যেন ভাগ্য খুলে দিল ওয়েস্ট ইন্ডিজের। টস হেরে সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ৩৪ বলে সমান ৪ টি করে চার-ছক্কায় ৪৭ রান করেছেন লেন্ডল সিমন্স। এভিন লুইস ৭(৫), ক্রিস গেইল ৫(৮), শিমরন হেটমায়ার ৭(১২) এবং নিকলাস ১৬(১৫) ব্যর্থ হয়েছেন এদিনও। ১৩.৩ ওভারে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর নিজ কাঁধে দায়িত্ব তুলে নেন অধিনায়ক কাইরন পোলার্ড। পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন পোলার্ড। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। ২৫ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫১* করে অপরাজিত থাকেন তিনি। ৮ বলে ৯ রান করেন আন্দ্রে রাসেল। শেষ দিকে ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রানের ক্যামিও খেলেছেন ফ্যাবিয়ান অ্যালেন। বল হাতে ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি, ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নিয়েছেন জর্জ লেন্ডি।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে পারে সাউথ আফ্রিকা। দলের হয়ে ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রান করেছেন কুইন্টন ডি কক। ২০ বলে ২০ রানের ইনিংস খেলেছেন এইডেন মারক্রাম। ডেবিড মিলার ১২(৯) এবং কাগিসো রাবাদা ১৬(১২) রানের ইনিংস খেলেছেন। দলের বাকি সব ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় লক্ষ্যে পৌছাতে পারে নি সাউথ আফ্রিকা। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন ডিজে ব্রাভো, ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।

সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ ১৬৭/৬(২০)
সিমন্স ৪৭, পুরান ১৬, পোলার্ড ৫১*, অ্যালেন ১৯*
বল হাতে শামসি ১৩/২, লেন্ডি ১৬/২, নর্টজে ৩২/১, রাবাদা ৩৬/১.
সাউথ আফ্রিকা ঃ ১৪৬/৯(২০)
ডি কক ৬০, মারক্রাম ২০, মিলার ১২, রাবাদা ১৬,
বল হাতে ব্রাভো ১৯/৪, রাসেল ৩০/২, গেইল ১১/১,পোলার্ড ২৪/১, ম্যাককয় ৩৩/১

ফলাফল ওয়েস্ট ইন্ডিজ ২১ রানে জয়ী/ ম্যাচ সেরা কাইরন পোলার্ড।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »