নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসের ৭ তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। আর এ সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল।
একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। হারারে মাঠ থেকে সাতটি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস ও জিটিভিতে। এছাড়া র্যাবিটহোল স্পোর্টসে সবগুলো ম্যাচ সম্প্রচার করবে ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।
