নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এরপর সুপার লিগে না খেলেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন তিনি। তবে আসন্ন জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের বাংলাদেশ দলেই আছেন সাকিব।
আমেরিকা থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। আজ বৃহস্পতিবার তাঁর দলের সঙ্গে অনুশীলনে মাঠে নামার কথা রয়েছে। সাকিব ছাড়াও ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের নতুন দুই কোচ। রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কা ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
আগামী ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। এরপর ১৬ জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৮ ও ২০ জুলাই।
