এক ম্যাচেই বিশ্বসেরা টেস্ট দল নির্ধারণ করা উচিত নয়- কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুই বছর ধরে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ গতকাল ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্তি হয়েছে। যেখানে ভারতেকে ৮ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বেরর মুকুট অর্জন করেছে নিউজিল্যান্ড। যদিও ম্যাচ হারের পর এক ম্যাচের ফাইনাল নিয়ে ক্ষোভ ঝাড়লেন ভারতের অধিনায়ক।

বিরাট কোহলির মতে, মাত্র এক ম্যাচের ফলাফল দিয়ে কখনো বিশ্ব সেরা টেস্ট দল নির্ধারণ করা উচিত নয়। নিউজিল্যান্ডের কাছে হেরে টেস্ট ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব হারালো ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই কোহলি বললেন তিন ম্যাচের সিরিজ দিয়েই নির্বধারণ করা যেত টেস্টে চ্যাম্পিয়ন দল।

এ বিষয়ে তিনি বলেন,”আমি মনে করি না যে বিশ্বের সেরা টেস্ট দল কোনটা সেটা এক ম্যাচে নির্ধারণ করা উচিৎ। যদি এটি একটি টেস্ট সিরিজ হত তবে এটি তিনটি টেস্ট ম্যাচের জন্য উপযুক্ত ছিল। কোন দল সিরিজে ফিরে আসার ক্ষমতা রাখে বা অন্য দলকে পুরোপুরি উড়িয়ে দেবে। আপনি দুইদিন চাপ প্রয়োগ করলেন এবং ভালো খেললেন তারপর আপনি ভালো দল হয়ে উঠলেন এতে আমি বিশ্বাসী নই।”

তিনি আরো যোগ করে বলেন,”সুতরাং আমরা এই ফলাফলটি নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না কারণ আমরা গত ৩-৪ বছরে যা করেছি তা আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা দল হিসাবে কেমন, আমাদের এত বছর ধরে যে ক্ষমতা এবং সম্ভাবনা ছিল তার পরিমাপক নয় এটি [টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল]।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »