নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দারুণ সময় পার করছেন নুরুল হাসান সোহান। দারুণ সব ইনিংস খেলে বেশ কিছু ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এসব ইনিংস দেখেই সোহানকে মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের। যে কারণে জিম্বাবুয়ে সফরের তিন ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন সোহান। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, শ্রীলঙ্কা সফর থেকেই তাঁকে মনে ধরেছে তাঁদের।
এ প্রসঙ্গে নান্নু বলেন,”বর্তমান পারফরম্যান্স যদি দেখেন আর শ্রীলঙ্কা সিরিজে আমরা ওকে (সোহান) সঙ্গে নিয়ে গিয়েছিলাম তখন টিম ম্যানেজমেন্টও যথেষ্ট খুশি ছিল ওর স্কিল ও অনুশীলন সেশনে। আমরা নির্বাচক প্যানেলও খুশি। বর্তমান পারফরম্যান্স ও সবকিছু মিলে মনে করলাম যে ওকে (সোহান) দলে অন্তর্ভুক্ত করা দরকার আছে।’’
সোহান দলে থাকলেও একাদশে সুযোগ পাবেন কিনা সেটা নির্ভর করে জিম্বাবুয়ের কন্ডিশন দেখে। তবে একাদশে সোহানের সুযোগ পাওয়া নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক।
নান্নু বলেন,’‘টিম ম্যানেজমেন্ট ওখানে গিয়ে সিদ্ধান্ত নিবে। কারণ ওখানে কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনের ব্যাপারটা টিম ম্যানেজমেন্ট ওখানে গিয়ে দেখতে হবে এবং সিদ্ধান্তটাও ওখানে গিয়ে নিবে। আমরা আশাবাদী, আমরা আত্মবিশ্বাসী যে ওখানে যেকোন একটা ফরম্যাটে তাকে সুযোগ দেওয়া হবে।”
