এবার পুরুষদের ক্রিকেট ম্যাচে নারী আম্পায়ার দেখা যাবে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামথ্যের সবটুকু জানান দিচ্ছেন নারী ক্রিকেটাররা। তারা ছাড়াও ম্যাচ অফিশিয়াল হিসেবেও দায়িত্ব পালন করছেন নারীরা। আর প্রথমবারের মত এবার পুরুষদের ক্রিকেট ম্যাচে দেখা যাবে নারী আম্পায়ারদের।

প্রথম নারী হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করতে যাচ্ছেন সুয়ে রেডফার্ন।

আর এ আম্পায়ারিং প্রসঙ্গে রেডফার্ন বলেন,’‘দারুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমি বেশ আনন্দিত। এটা অপ্রত্যাশিত কিন্তু একই সাথে প্রমানের দারুণ সুযোগ যে, নারীরা বিভিন্ন পরিবেশে কাজ করতে পারে।’’

তিনি আরও বলেন,’‘খেলোয়াড়রা কি চায়? আমি নারী না পুরুষ তা নিয়ে তারা মাথা ঘামায় না, তারা শুধু চায় আমি আমার দায়িত্ব পালন করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমি কিভাবে খেলা পরিচালনা করি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »