নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি। এক মাস দীর্ঘ এই সিরিজে থাকছে একটি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একমাত্র টেস্ট ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ওয়ানডে। তারপর ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
