নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে সেঞ্চুরি করেছেন হাসানুজ্জামান। তার দূর্দান্ত সেঞ্চুরির পরেও ওল্ড ডিও এইচএসের বিপক্ষে ২৩ রানে হেরেছে পারটেক্স স্পোটিং ক্লাব।
ওল্ড ডিও এইচএসের দেওয়া ২০০ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে পারটেক্স স্পোটিং ক্লাব। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারায় পারটেক্সে। দলীয় শূন্য রানেই সাজঘরে ফেরেন সায়েম আলম ও জনি তালুকদার। এরপর আব্বাস মুসা আলভিকে সঙ্গে নিয়ে ১০২ রানের বড় জুটি গড়েন হাসানুজ্জামান।পুরো আসরে আক্রমণাত্বক ব্যাটিং করলেও এদিন ছিলেন কিছুটা ধীরগতির। ফলে ২৯ বলে ৩১ রানের ইনিংস খেলে রাকিবুল হাসানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন আলভি। তাতে ভাঙে তাঁদের দুজনের ১০২ রানের জুটি।
এক প্রান্তে দাঁড়িয়ে থেকে হাসানুজ্জামান দ্রুতগতিতে রান করলেও অপর প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ৪৮ বলে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পান ডানহাতি এই ব্যাটসম্যান। যা কিনা চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় সেঞ্চুরি। ৫২ বলে ১০৫ রান করে ৩০ বছর বয়সি এই ব্যাটসম্যান ফেরার পর আর কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ফলে ২৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে তাঁদের।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে ওল্ড ডিওএইচএস। দলটির হয়ে ২৩ বলে ৭ চারে ৩৪ রান করেছেন আনিসুল ইডলাম ইমন। ৫৮ বলে ১১ চার ৩ ছক্কায় ৯২* রানে অপরাজিত থাকেন রাকিন আহমেদ,,৩৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০* রানে অপরাজিত ছিলেন অধিনায়ক মুহামিনুল খান। বল হাতে পারটেক্স এর হয়ে ৪ ওভারে ৩২ রানে ১ উইকেট নিয়েছেন জুবায়ের হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব: ১৯৯/২ (ওভার ২০) (রাকিন ৯২, মুহাইমিনুল ৫০*, আনিসুল ৩৪, লিখন ১/৩২)
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১৭৬/৮ (ওভার ২০) (হাসানুজ্জামান ১০৫, আলভি ৩১, জয়রাজ ১৬, রশিদ ৩/৩৪, আসাদুজ্জামান ২/২৪)
ফলাফল ওল্ড ডিও এইচএস ২৩ রানে জয়ী/ ম্যাচ সেরা রাকিন আহমেদ।
