বাংলাদেশ সফরে নিয়মিত খেলোয়াড় আসতে না চাওয়াই বিস্মিত ফিঞ্চ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামি জুলাই এবং আগষ্টে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর করবে অষ্ট্রেলিয়া। এই সফর থেকে দলের সাত জন নিয়মিত খেলোয়াড় স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। এসব তারকা ক্রিকেটাররা না থাকায় অবাক বাক হয়েছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিশ্রাম নেওয়া ক্রিকেটাররা আইপিএলে খেলতে যাবেন না বলেও আশাবাদ তার।

জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অষ্ট্রেলিয়া।এই সিরিজে রয়েছে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি অজিরা। তারপর বাংলাদেশে আসবে তারা। বাংলাদেশ সফরে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। এই দুই সিরিজের জন্য গত ১৬ জুন ১৮ সদস্যের অষ্ট্রেলিয়া দল ঘোষনা করেছে। সেই দলে নেই নিয়মিত ৭ ক্রিকেটার- প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন।

 

নাম প্রত্যাহার করা ক্রিকেটারদের প্রত্যেকেই স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিল) খেলেছেন। ফিঞ্চের প্রত্যাশা, এই দুই সফর থেকে সরে দাঁড়ানো ক্রিকেটাররা আইপিএল খেলতে যাবেন না।

ফিঞ্চ বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে, তারা যদি আইপিএলে খেলতে চায় তাহলে এর যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানো খুব কঠিন হবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, গ্রীষ্মকালীন ঠাসা ক্রিকেটীয় সূচি আছে। এই পরিস্থিতিতে মানসিকভাবে দৃঢ় থাকা খুবই কঠিন।’

ফিঞ্চ জানান, ওয়ার্নার ও কামিন্স ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে আসবেন না তা তিনি আগেই জানতেন। তবে এই দুই সফর থেকে নাম প্রত্যাহার করা ক্রিকেটারের সংখ্যা ৭ বলে একটু অবাকই হয়েছেন তিনি।

ফিঞ্চ জানান, ‘বিষয়টা আমাকে অবাক করেছে। কামিন্স ও ওয়ার্নারের অনেক আগে থেকেই অরিকল্পনা ছিল ওরা খেলতে যাবে না। অবশ্য যারা তিন ফরম্যাটেই খেলছে; আইপিএল, টু-টোয়েন্টি বিশ্বকাপ ও আগামী অ্যাশেজ সবকিছু মিলিয়ে তাদের জন্য ভ্রমণ ও জৈব সুরক্ষা বলয় কঠিন হয়ে উঠতে পারে।’

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »