আবাহনীর ম্যাচগুলোর আম্পায়ারিং খতিয়ে দেখবে তদন্ত কমিটি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) সাকিব আল হাসানের বিতর্কিত কান্ডের পর নড়েচড়ে বসছে বিসিবি। ক্রিকেট পাড়ায় একটা গুঞ্জন রয়েছে আবাহনীর ম্যাচ গুলোতে পক্ষপাতমুলক আম্পায়ারিং করছে ম্যাচ পলিচালনা কারী আম্পায়ারা। ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ও সফলতম দল আবাহনী লিমিটেডের ম্যাচগুলোতে পক্ষপাতমূলক আম্পায়ারিং হয়েছে কি না তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। পাঁচ সদস্যের তদন্ত কমিটি রবিবার (১৩ জুন) থেকেই কাজ শুরু করবে।

গত শুক্রবার ডিপিএলের ৭ম রাউন্ডে আবাহনী – মোহামেডানের ম্যাচে ভুল আম্পায়ারিংয়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। তার আবেদনা সারা না দিলে পা দিয়ে স্টাম্প ভেঙে দেন সাকিব।সেই ঘটনায় সাকিবকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ৫ লক্ষ্য টাকা জরিমানা করা হয়েছে। সাকিবের শাস্তি হলেও আম্পায়ারিংয়ের বিষয়টি নিয়েও ভাবছে বিসিবি।

 

এরই ধারাবাহিকতায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যেখানে আছেন বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। ১৫ জুনের মধ্যে প্রতিবেদন বিসিবি সভাপতির কাছে দাখিলের কথা থাকলেও এই তদন্ত কার্যক্রমে তাড়াহুড়া করতে নারাজ তিনি।

দুর্জয় জানিয়েছেন, আবাহনীর ম্যাচগুলোতে ঘুরেফিরে কম অভিজ্ঞ আম্পায়ারদের দায়িত্ব প্রদান, ৭ ম্যাচে আবাহনীর বিপক্ষে কোনো এলবিডব্লিউ না থাকা এসব আলোচিত ইস্যু নিয়ে তদন্ত করবেন তারা।

দুর্জয় বলেন, ‘আমরা আগে কাজ শুরু করি, এরপর সময় লাগলে আমরা বোর্ড প্রেসিডেন্টের কাছে আরো সময় চাইতে পারি। আজ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করব আমরা। কাজ শুরু করলে এরকম যত অভিযোগই আসবে সেসব নিয়ে আমরা কাজ করব। তাছাড়া আমরা এটাও দেখব কারা কোন আম্পায়ারকে কোন ম্যাচে রেখেছে। এটা তো যারা আম্পায়ার ঠিক করে তাদের বিষয়। তবুও আমরা সেটা দেখব।’

আম্পায়ারিং নিয়ে কোনো অসন্তোষ থাকলে ম্যাচ শেষে তা অবহিত করার সুযোগ পান অধিনায়কেরা। ডিপিএলের দলগুলোর টিম ম্যানেজমেন্ট এমন কোনো অসন্তোষ জানিয়েছে কি না, তা তদন্ত কাজে রাখবে বড় ভূমিকা। দুর্জয় জানান, ‘এখন তো ক্রিকেটের সিস্টেমেই চালু আছে যে ম্যাচ শেষে অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট আম্পায়ারিংয়ের উপর রিপোর্ট দিবে। এখন হয়ত তদন্তে সেই রিপোর্টগুলো বের হয়ে আসবে। আমরা সেই রিপোর্টগুলোও খতিয়ে দেখব।’

‘আমাদের বোর্ড সভাপতি একটা গাইডলাইন দিয়েছেন। তদন্তের পর নির্দিষ্ট কোনো বিষয় পেলে সেটা দেখতে বলা হয়েছে। আমরা কাজ শুরু করব, এখনও কাজ শুরু হয়নি। সেই গাইডলাইন অনুযায়ী আমরা সামনে এগোতে চাই।’– বলেন তিনি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »