ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে উঠলো নিউজিল্যান্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

আর মাত্র গুটি কয়েকদিন পরই মাঠে গড়াবে বহুল প্রত্যাশিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। শিরোপা জয়ের লড়াইয়ে, মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড। ই লড়াইয়ের আগে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে টপকে উঠে যায় কিউইরা। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ৮ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ের পরই, এই সুখবর পেয়েই টপকে উঠার বার্তা পায় ব্ল্যাক ক্যাপরা।

১২৩ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে নিউজিল্যান্ড। এর ফলে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে আশে ভারত। ১০৮ র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে জায়গা দখল করে আছে অস্ট্রেলিয়া। ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে ইংল্যান্ড।

পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯৪। এরপর যথাক্রমে ছয়, সাত ও আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ৯ নম্বরে জায়গা ধরে রেখেছে।

টাইগারদের র‍্যাটিং পয়েন্ট ৪৬। টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে রয়েছে কেবল জিম্বাবুয়ে। তাদের রেটিং পয়েন্ট ৩৫।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »