নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচে অনাকাঙ্খিত সেই ঘটনাই ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিব আল হাসানকে। তবে এই শাস্তি মওকুফের জন্য সাকিব আবেদন না করলেও তার দল মোহামেডান আবেদন করেছে। আর এ বিষয়টি জানিয়েছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
