নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শুক্রবার ঘটে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব আল হাসানের সেই অশোভন আচরণ মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস। তবে এমন ঘটনার পর সাকিব অনুশোচনায় ভুগছেন বলেও মনে করেন তিনি।
একসময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট দাপিয়ে বেড়ানো জালাল নিজেও দেখেছেন ক্রিকেটারদের এমন আচরণ। তবে এবারের ঘটনায় ক্রিকেটারের নাম সাকিব বলেই আশাহত হয়েছেন জালাল।
তার মতে, সাকিবের মত ক্রিকেটারের এরকম আচরণ করা উচিৎ হয়নি। জালাল ইউনুস বলেন,’‘এরকম ঘটনা হয়নি তা নয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। তবে সাকিবের মানের একজন খেলোয়াড়, যে কিনা আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত, যাকে সবাই অনুসরণ করে তার কাছ থেকে আমরা এটা আশা করি না। এজন্য সাকিব নিশ্চয়ই অনুতপ্ত। হয়ত সে অনুতপ্ত, হয়ত বুঝতে পারছে।”
