শ্রীলঙ্কা সফরে সুযোগ পেয়ে আপ্লুত ঋতুরাজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় দল। তবে সেই সময় আবার ইংল্যান্ড সফর ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থাকায় পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যে কারণে এই সিরিজে সুযোগ হয়েছে তরুণ ক্রিকেটারদের।

তরুণ ক্রিকেটারদের মধ্যে  সুযোগ হয়েছে ঋতুরাজ গায়কোয়াদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ সময় পার করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। যার ফলস্বরূপ শ্রীলঙ্কা সফরের ২০ সদস্যের ভারত দলে সুযোগ পেয়েছেন তরুণ এই ক্রিকেটার। আর প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে সুযোগ পেয়ে আবেগাপ্লুত ঋতুরাজ।

এ প্রসঙ্গে পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ঋতুরাজ বলেন,’‘আমি খুবই খুশি। যে মুহূর্তে আমি দলে সুযোগ পাওয়ার খবরটি জানতে পারি তখন চোখের সামনে আমার ক্রিকেট শুরু পথচলাটা ভেসে উঠছিলো। তখন বারবার মনে হচ্ছিলো আমার পথচলার শুরু কথা এবং আমি যেখানে পৌঁছাতে চেয়েছিলাম। নিঃসন্দেহে এটি আমার জন্য আবেগঘন মুহূর্ত।’’

তিনি আরও বলেন,’‘এরকম মুহূর্তে আপনার তাদের নাম মনে পড়বে যারা আপনার ক্রিকেট পথচলার পেছনে যারা সহযোগিতা করেছে। যেমন আমার ক্ষেত্রে আমার বাবা-মা, বন্ধু এবং কোচেরা। অবশ্যই, এটি সবার গর্ব করার মতো এবং ভালো লাগার মতো মুহূর্ত।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »