মে মাসের সেরা হওয়ার দৌঁড়ে মুশফিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিযোগিতায়য় ফিরিয়ে আনতে প্রতি মাসে একজন করে সেরা খেলোয়াড় নির্বাচন করার সিধান্ত নিয়েছিল আইসিসি। তারই ধারাবাহিকতাই মে মাসের সেরা হওয়ার দৌঁড়ে রয়েছেন মুশফিকুর রহিম।

প্রথমবারের মতো মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিক ছাড়া এই তালিকার বাকি দুজনে হলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রভীন জয়াবিক্রমা। মূলত এই তিনজনের মধ্য থেকেই বেছে নেয়া হবে মে মাসের সেরা ক্রিকেটার।

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুশফিক ৭৯ গড়ে করেছন ২৩৭ রান। যেখানে প্রথম ম্যাচে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »