নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডিপিএল এর ২৬ তম ম্যাচে বৃষ্টি বিঘ্নত ৬ ওভারের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৩ রানে জিতেছে প্রাইম দেলেশ্বর স্পোর্টিং ক্লাব। ৫ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে ফরহাদ রেজার নেতৃত্বাধীন প্রাইম দেলেশ্বর।
মঙ্গলবার ৯ জুন বৃষ্টির কারনে নির্ধারিত সময়ে মাঠে ম্যাচ গড়ায় নি। যার কারনে ওভার কেটে ম্যাচের দৈর্ঘ ৬ ওভারে নেমে আসে। সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান করেছিল দেলেশ্বর। ব্যাট করতে নেমে শুরুতেই মোহামেডানের বোলারদের উপর তান্ডব চালান দেলেশ্বরের হয়ে ওপেন করতে নামা সামীম হোসেন এবং ইমরানউজ্জামান। দলীয় ৩ ওভারেই স্কোর বোর্ডে ৫৮ রান জড়ো করেন এই দু,জন। ১৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪১ রানের দূর্দান্ত এক ইনিংস খেলে আউট হন ইমরানউজ্জামান ।
এরপর কিছুটা দিক হায়ার দেলেশ্বর, দ্রুতই ফরহাদ রেজা ০(১), সাইফ হাসান ২(৩), ফজলে মাহমুদ ০(১) এর উইকেট হায়ার দেলেশ্বর। ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় ২৯* রান করে অপরাজিত সামীম হোসেন। বল হাতে মোহামেডান এর হয়ে ১ ওভার বল করে ৪ রান দিয়ে ২ উইকেট নেন আবু জায়েদ রাহি। ২ ওভারে ২৭ রানে ১ উইকেট নেন সাকিব আল হাসান এবং ২ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন রুয়েল মিয়া।
৭৯ রানের টার্গেটে খেলতে নেমে শফিকুল ইসলামের করা প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় মোহামেডান। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৫৬ রানে থেমেছে মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করেছেন সাকিব আল হাসান, ১১ বলে ৩ চারে ১৬ করেছেন নাদিফ চৌধুরী, ৮ বলে ১১ করেছেন মোহাম্মদ ইরফান। বল হাতে দেলেশ্বর এর হয়ে বল হাতে ২ ওভারে ২২ রানে ২ উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম। ২ ওভারে ১৯ রানে ১ উইকেট নিয়েছেন রাজাউর রহমান রেজা।
সংক্ষিপ্ত স্কোরঃ দেলেশ্বর ৭৮/৪(৬)
ইমরানউজ্জামান ৪১, সামীম ২৯, বল হাতে রাহি ১-০-৪-২, সাকিব ২-০-২৭-১, রুয়েল মিয়া ২-০-২৪-১ উইকেট নিয়েছেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ ৫৬/৪(৬)
সাকিব ২২, নাদিফ ১৬, ইরফান ১১,
বল হাতে শফিকুল ইসলাম ২-০-২২-৩, রাজাউর রহমান রেজা ২–০-১৯-১।
ফলাফল দেলেশ্বর ২৩ রানে জয়ী/ ম্যাচ সেরা ইমরানউজ্জামান।
নিউজক্রিকেট /রাসেল।
