নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কষ্টে অর্জিত জয় পেল প্রাইম ব্যাংক। লো স্কোরিং ম্যাচটিতে ছিল টান টান উত্তেজনা। প্যান্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ৩ উইকেটে জিতে শেষ হাসি হেসেছে তামিম ইকবাল এর প্রাইম ব্যাংক।
ডিপিএল এর ৯ম ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৯ রান করে অলআউট হয়েছিল শাহীন পুকুর ক্রিকেট ক্লাব। সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান জড়ো করে। দলের হয়ে ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক তৌহিদ হৃদয়। ২৮ বলে ২১ রান করেছেন তানজিদ হাসান তামিম, ২০ বলে ১৮ রান করেছেন রবিউল ইসলাম এবং ১৩ বলে ১৬ রান করেছেন রবিউল হক অপরাজিত ১৬ রান করেন।
বল হাতে দূর্দান্ত বোলিং করেছেন নাইম হাসান, নাহিদুল ইসলাম, মনির হোসেন এবং মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার নাইম হাসান। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মনির হোসেন। ১ উইকেট করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং নাহিদুল ইসলাম।
শাহীন পুকুরের দেওয়া ১২০ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ছোট টার্গেট তারা করতে নেমে শুরুতেই ওপেনার এনামুল হক বিজয় এর উইকেট হায়ার প্রাইম ব্যাংক।দলীয় ৯ রানে ফিরে যান এনামুল হক বিজয় ৫(৭)। তারপর দ্বিতীয় উইকেটে জুটিতে তামিম ইকবাল এবং রনি তালুকদারের ৫২ রানের জুটিতে কক্ষপথে ছিল প্রাইম ব্যাংক। ৭.৪ ওভারে দলীয় ৬১ রানে ফিরে যান তামিম ইকবাল। ফেরার আগে ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলেছেন তিনি।
তামিম ইকবাল ফিরে গেলে নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে বিপাকে পরে প্রাইম ব্যাংক। রনি তালুকদার ২৬(১৫), মোহামাদ মিঠুন ৬(৩), অলক কাপালি ১(৩), নাহিদুল ইসলাম ০(২)ফিরে গেলে হারের শঙ্কায় পরে প্রাইম ব্যাংক। সেখান থেকে দলকে উদ্ধার করেন রাকিবুল হাসান, শরিফুল ইসলাম এবং নাইম হাসান। ১০ বলে ১২ রান করেন শরিফুল ইসলাম। ৮৯ রানে সপ্তম উইকেটের পতনের পর শাইনপুকুর আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি। শেষ ওভারের তৃতীয় বলে মহামূল্যবান জয়সূচক রানের দেখা পায় প্রাইম ব্যাংক। নাঈম ১৬ বলে ১৮ ও রকিবুল ৩৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
বল হাতে শাহীনপুকুর এর হয়ে ৪ ওভার বল করে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তানবির উসলাম। ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নিয়েছেন সুমন খান, ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
সংক্ষিপ্ত স্কোর
টস : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ১১৯/১০ (২০ ওভার)
হৃদয় ২৯ , তানজিদ ২১
নাঈম ২৪/৩, মনির ১৫/২
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ১২০/৭ (১৯.৩ ওভার)
তামিম ৩২, রনি ২৬, রকিবুল ১৮*, নাঈম ১৮*
তানভীর ১২/৩, সুমন ২৪/১
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৩ উইকেটে জয়ী.।
নিউজক্রিকেট /রাসেল।
