করাচিতে আটকা পড়েছেন সরফরাজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী মাসের ৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অর্ধসমাপ্ত আসর। ইতিমধ্যে এই আসরে অংশ নিতে করাচি ও লাহোর থেকে ১৬ সদস্যের একটি গ্রুপ আরব আমিরাতে পৌঁছেছে।

চাটার্ড নয় কমার্শিয়াল ফ্লাইটে তাদের আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আটকা পড়েছেন কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি ভ্রমণের অনুমতি পাননি।তাদের ভ্রমণের অনুমতির জন্য ইতোমধ্যে আরব আমিরাতের স্পোর্টস কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি।

শুরুর দিকে মোট ১৫ জন আটকা পড়লেও সেখান থেকে ৫ জন সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অনুমতি পেয়েছেন। যে তালিকায় রয়েছেন তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »