নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দলে সুযোগ পাওয়া থেকে এখনো অবধি দলে খেলেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে, তবে ক্যারিয়ারের শুরু থেকেই নামের পাশে রয়েছে ফিনিশার নাম। যদিও ব্যাট হাতে এখনো আহামরি কিছু করার সুযোগ পাননি মোহাম্মদ সাইফউদ্দিন। আর তাই ফিনিশার হিসেবে নিজের ভূমিকা নিয়ে বেশ অসন্তুষ্ট তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু আগামীকাল থেকে, আজ গণমাধ্যমের সাথে আলাপকালে সাইফউদ্দিন অবশ্য আশার বাণী প্রকাশ করেছেন, সুযোগ পেলে নিজেকে ভালো ফিনিশার হিসেবে গড়ে তুলতে পারবেন।
তিনি বলেন,’‘সন্তুষ্টি বললে একেবারেই না। কিছুই করতে পারিনি, এটা সত্য। আর উন্নতির তো শেষ নেই। উন্নতির কথা মুখে বললে হবে না। নিজের তাগিদ থাকতে হবে। আর ম্যাচ ও অনুশীলনে অনেক সুযোগ পেতে হবে। আজ-কাল বললাম আর এক সপ্তাহ বা মাসের মধ্যে সেরা ফিনিশার হয়ে যাব- এটা কঠিন।’’
কিছুদিন আগে জানিয়েছিলেন, ব্যাটিং অর্ডারের পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে চান তিনি। তবে ডিপিএলে আবাহনীর স্কোয়াড যেন আরেকটি জাতীয় দল। তারকাবহুল এই দলেও মনের আশা পূরণ হবে না, জানেন সাইফউদ্দিন।
তিনি বলেন,’‘সুযোগ আসবে না, এটাই বাস্তবতা। শুধু শুধু বলে তো লাভ নেই! ঘুরে-ঘারে সাতেই ব্যাট করতে হবে। অবশ্যই টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য টিম মেনেজমেন্তকে অনুরোধ করবো। যদি দল সুযোগ দেয়, যেহেতু গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি উনারা মনে করে তাহলে অবশ্যই। আমি ওপরে খেলতে আগ্রহী।’’
